প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি মামলা, বৈষম্যবিরোধী মামলা এবং বিভিন্ন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।বুধবার (২২ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিচালিত অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া চুরি মামলায় দুইজন, বৈষম্যবিরোধী মামলায় একজন এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সার্বিক অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ