প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
রিহ্যাবের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, গুরুত্ব পেল পরিকল্পিত নগরায়ণ
||
দেশের আবাসন শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের আবাসন খাতের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়ণ, ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং এ খাতের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।বৈঠকে রিহ্যাবের প্রতিনিধিরা জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আবেদন জানান। পাশাপাশি আবাসন খাতের সরকারি সেবাগুলো ডিজিটালাইজেশন, রাজধানীর সীমিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ফ্লোর এরিয়া রেশিও (FAR) যৌক্তিকভাবে বৃদ্ধি এবং উল্লম্ব নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতের উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে, যাতে আবাসন খাত পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্তভাবে এগিয়ে যেতে পারে।তিনি আরও বলেন, আবাসন খাতে অনিয়ম বন্ধে সরকার সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।প্রধানমন্ত্রী বলেন, নগরায়ণকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। একই সঙ্গে কৃষিজমি সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ