প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
মাদক ও বিভিন্ন মামলায় সিদ্ধিরগঞ্জ পুলিশের অভিযানে আটক ১০
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় দুইজন, হত্যা মামলায় একজন, চুরি মামলায় দুইজন, বৈষম্যবিরোধী মামলায় দুইজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় একজনকে গ্রেপ্তার করে।এছাড়া সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ