প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
বন্দরের ভাইরাল আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা
||
নারায়ণগঞ্জের বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে আসলাম বিরিয়ানি হাউজ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে বুরুন্দী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি একই স্থানে গরু জবাইয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ