প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
বিডি ক্লিনের প্রচেষ্টায় বদলে গেল মোগড়াপাড়া চৌরাস্তার চিত্র
||
দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বিডি ক্লিন সোনারগাঁও। উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা সিএনজি স্ট্যান্ড–কলেজ রোডের একটি ময়লা-আবর্জনায় ভরা স্থান এখন পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে রূপ নিয়েছে।বিডি ক্লিন সোনারগাঁওয়ের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় জায়গাটি পরিষ্কার করা হয়। সংগঠনটির সদস্যরা জানান, নাগরিক দায়িত্ববোধ থেকে তারা নিজেদের উদ্যোগে স্থানটি পরিচ্ছন্ন করেছেন।বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আনোয়ার হোসেন বলেন, একসময় যেখানে ময়লার ভাগাড় ছিল, এখন সেই স্থানটি পরিচ্ছন্ন করা হয়েছে। তবে শুধু পরিষ্কার করলেই হবে না, এই জায়গাটি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, “আমরা পরিচ্ছন্ন হলে, পরিচ্ছন্ন হবে সোনারগাঁও—পরিচ্ছন্ন হবে বাংলাদেশ।” পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ