প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
বন্দর উপজেলা প্রেসক্লাব থেকে সাজিদ হোসেন কিবরিয়া বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক ||
বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রাথমিক সদস্য থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে স্থানীয় একটি প্রেসক্লাবের পদে দায়িত্ব গ্রহণ করায়সাজিদ হোসেন কিবরিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।আজ শুক্রবার (২৪ জুলাই) বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম যৌথ এক বিবৃতিতে এই বহিষ্কার করা হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে বন্দর উপজেলা প্রেসক্লাবের সাথে সাজিদ হোসেন কিবরিয়ার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।একই সাথে বন্দর উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তিনি যদি কোনো সুবিধা গ্রহণ বা অনিয়ম করার চেষ্টা করেন, তবে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ