প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বন্দর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার
||
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম (৩০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।গ্রেপ্তার আরাফাত কবির ফাহিম বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার বাসিন্দা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের ছেলে।পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (২৪ জুলাই) বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় তাকে আদালতে পাঠানো হয়।মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আরাফাত কবির ফাহিমও অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ