প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
হকার পুনর্বাসনে রেললাইনের পাশের জায়গা পরিদর্শনে এড. টিপু
||
হকারদের পুনর্বাসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট থেকে সরকারি মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের পূর্ব পাশের জায়গা পরিষ্কার ও ভূমি সমতলকরণের কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি এ পরিদর্শনে অংশ নেন। এ সময় রেললাইনের পূর্ব পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং হকারদের পুনর্বাসনের উপযোগী করে জায়গা প্রস্তুতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।নগরবাসীর চলাচলের সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ