প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি ঘোষণা
||
জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।সংগঠনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুলাই ২০২৬ তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে সিয়াম ছান্দার আহ্বায়ক এবং সাব্বির হোসেন জিসান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মুশফিকুল হাসান ও মোহাম্মদ আমির রাজুল এবং যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া দপ্তর সম্পাদক, সদস্য, মুখ্য সংগঠক, মুখপাত্র, সহ-মুখপাত্রসহ বিভিন্ন পদে নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে।জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক কমরেদ আমিনুল ইসলাম, সদস্য সচিব মো. জাকিরুল ইসলাম এবং মুখ্য সংগঠক সিয়ামত দেওয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ