প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি রাজ্জাক গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার রাজ্জাক ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার বাসিন্দা এবং আমির মিয়ার ছেলে।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন রাজ্জাক। স্থানীয়দের ভাষ্য, রামারবাগ, লামাপাড়া, রিয়া গোপ স্টেডিয়াম ও আশপাশের এলাকায় তিনি একটি নিজস্ব বাহিনী গড়ে তোলেন, যা স্থানীয়দের কাছে ‘রাজ্জাক বাহিনী’ নামে পরিচিত ছিল।স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ওই বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল, শিল্পপ্রতিষ্ঠানের ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ গ্রহণ এবং এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করেছিল বলেও দাবি করেন তারা।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জানান, রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার একটি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ