প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
মাসদাইরের সমাজকর্মী বাবুলের মৃত্যুতে শোকাহত ড. তৈমূর
||
বৃহত্তর মাসদাইর এলাকার সামাজিক সংগঠন সমাজকল্যাণ প্রভাতী সংসদের সাবেক সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ বাবুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার।সোমবার (২৭ জুলাই) দেওয়া এক শোকবার্তায় ড. তৈমূর আলম খন্দকার বলেন, ১৯৬৮ সালে বৃহত্তর মাসদাইর এলাকার মানুষের কল্যাণে সমাজকল্যাণ প্রভাতী সংসদ প্রতিষ্ঠার পর থেকেই হারুন-উর-রশীদ বাবুল সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন তিনি সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তিনি বলেন, হারুন-উর-রশীদ বাবুল শুধু সংগঠন নয়, ব্যক্তিগত জীবনেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি বাগে জান্নাত এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি, বাগে জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।শোকবার্তায় ড. তৈমূর আলম খন্দকার আরও বলেন, “জীবনের শুরু থেকেই বাবুল আমার ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। আমাদের মধ্যে সবসময় আন্তরিক যোগাযোগ ছিল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ