প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
জনগণের সমস্যা শুনতে প্রতি মঙ্গলবার সদর উপজেলা অফিসে থাকবেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং স্থানীয় মানুষের সমস্যা শুনতে নতুন উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। প্রতি মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।এ কর্মসূচির আওতায় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও এলাকার বিষয়গুলো সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।‘জনতার মুখোমুখি, আপনার প্রয়োজনে’ শীর্ষক এ উদ্যোগে প্রতি মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে উপস্থিত থাকবেন এমপি আব্দুল্লাহ আল আমিন।স্থান: উপজেলা পরিষদ (চেয়ারম্যানের কক্ষ), কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ