প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
নির্দোষ হয়েও আমি অপরাধী : আইভী
||
আদালতে হাজিরা দিয়ে আইভী: ‘হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বিচার করবেন আল্লাহ ও নারায়ণগঞ্জবাসী’নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তিনি সবসময় হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন। এ কারণে নিজেকে অপরাধী হিসেবে দেখানো হচ্ছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এর বিচার আল্লাহ এবং নারায়ণগঞ্জবাসী করবেন।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইভী। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওইদিন আইভীর গাড়িবহর ঘিরে থাকা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে তার হাজিরার দিন নির্ধারিত ছিল।আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আদালতের প্রতি সম্মান জানিয়ে সাবেক মেয়র আইভী সশরীরে আদালতে উপস্থিত হয়েছেন। তিনি দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছিল, যাতে তার পরিবর্তে আইনজীবী হাজিরা দিতে পারেন।তিনি আরও জানান, আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। ফলে মামলার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকে আর সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে না; তার পক্ষে আইনজীবীই হাজিরা দিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ