প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
জনগণের কথা শুনতে সরাসরি মানুষের মুখোমুখি নারায়ণগঞ্জ-৪ এর এমপি
||
মানুষের সমস্যা শুনে পাশে থাকার প্রত্যয় এমপি আব্দুল্লাহ আল আমিনেরনারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে নিয়মিত গণসাক্ষাৎ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের কথা শুনেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ গণসাক্ষাৎ কার্যক্রমে বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা সরাসরি এমপির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা, মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।গণসাক্ষাতে উপস্থিত জনগণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় তুলে ধরেন এমপি আব্দুল্লাহ আল আমিন। পাশাপাশি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সরাসরি যোগাযোগের মাধ্যমে জবাবদিহিতা, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং জনকল্যাণমূলক সেবা আরও শক্তিশালী হয় বলে জানান সংশ্লিষ্টরা।“আপনার পাশে, আপনার প্রয়োজনেই”—এই প্রত্যয়ে গণসাক্ষাৎ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ