প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ফতুল্লায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
||
নারায়ণগঞ্জে জেলা পুলিশ লাইন্সের এএসআইয়ের মরদেহ উদ্ধারনারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের পর মানসিক চাপে তিনি মারা গেছেন বলে ধারণা করা হলেও, প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফের মরদেহ উদ্ধার করা হয়।নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব মুন্সীর ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তিনি গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জেরে আগের দিন তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ