প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ প্রবাসীর পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে আবদুল জব্বার
||
দক্ষিণ আফ্রিকার একটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের পাঁচ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর আবদুল জব্বার।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সফরকালে নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের আহ্বানও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ