প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
ফতুল্লায় অয়ন ওসমানের ঘনিষ্ঠ শুভ ও তার ভাই গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শুভ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একই ঘটনায় তার ভাই শিমুলকেও আটক করা হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে ফতুল্লার শিয়াচর এলাকায় কাউসারের গ্যারেজের সামনের সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় শুভকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার ভাই শিমুলকেও আটক করে পুলিশ।গ্রেপ্তার শফিকুল ইসলাম শুভ ও আটক শিমুল ফতুল্লার শিয়াচর গনিহাজী বাড়ির মোড় এলাকার বাসিন্দা। তারা জাকিরুল ইসলামের ছেলে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শফিকুল ইসলাম শুভ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া তার ভাই শিমুলও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় শনিবার রাতে দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ