প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
রাজনৈতিক পালাবদল হয়েছে, রাষ্ট্র এখনো বদলায়নি: আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংগ্রামে সাফল্য এলেও রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য এখনো অর্জিত হয়নি।শনিবার (২ আগস্ট) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেআরএ ফাউন্ডেশন (JRA Foundation) আয়োজিত ‘The First Conclave on the July Revolution’ অনুষ্ঠানের ‘July Through the Political Lens’ শীর্ষক সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।আব্দুল্লাহ আল আমিন বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও বিচারব্যবস্থা, প্রশাসন, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কাঠামোগত সংস্কার ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে না।তিনি বলেন, জুলাইয়ের চেতনা শুধু বক্তব্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচার, প্রশাসনিক সংস্কার, আহতদের উন্নত চিকিৎসা, শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ এবং অপরাধীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।এনসিপির এই যুগ্ম সদস্য সচিব আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব কেবল বক্তব্য দেওয়া নয়; রাষ্ট্রযন্ত্রকে জবাবদিহির আওতায় এনে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং তাদের সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।বক্তব্যের শেষাংশে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, রাজনৈতিক সংহতি, জবাবদিহিতা, ন্যায়বিচার ও নাগরিক মর্যাদার ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পুনরাবৃত্তির কোনো সুযোগ থাকবে না।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ