প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
ক্রীড়া সংস্থার নতুন কমিটি: আহবায়ক আসিফ আল জিনাত,সদস্য সচিব খাইরুল ইসলাম সজিব
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী এই কমিটি অনুমোদন দেওয়া হয়।অফিস আদেশ অনুযায়ী, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত কমিটির আহবায়ক এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের গত ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল, সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটাতে কাজ করবে।নতুন এই কমিটি দায়িত্ব নেওয়ার পর সোনারগাঁর ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। এ বিষয়ে নবগঠিত কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁয়ে খেলাধুলার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলার প্রতিটি প্রান্তে ক্রীড়া কার্যক্রম গতিশীল করতে চাই। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাসহ সকল ডিসিপ্লিনের চর্চা বাড়াতে এই কমিটি আন্তরিকভাবে কাজ করবে। এজন্য স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।অন্যদিকে, সংস্থার সদস্য সচিব খাইরুল ইসলাম সজিব তার প্রতিক্রিয়ায় বলেন, সোনারগাঁয়ের অবহেলিত ও স্থবির ক্রীড়াঙ্গনকে একটি আধুনিক ও যুগোপযোগী প্ল্যাটফর্মে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। অতীতে নানা কারণে প্রতিভাবান খেলোয়াড়েরা তাদের মেধা বিকাশের যথাযথ সুযোগ পাননি। ইতোমধ্যেই নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে একটি উন্নতমানের স্টেডিয়াম তৈরী করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা তিনির সার্বিক সহযোগিতায় আমাদের ওপর অর্পিত এই গুরুদায়িত্ব আমরা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পালন করব। কোনো বিভাজন বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল যোগ্য ও উদীয়মান খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে। উপজেলা প্রশাসনের দিকনির্দেশনা এবং মাঠের ক্রীড়াবিদ ও সংগঠকদের নিয়ে আমরা নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে কাজ করে যাব।রুবেল মিয়া,সোনারগাঁ প্রতিনিধি ০১৬৮০৬১০৯৫৬তাং-৩-৮-২৬ইং
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ