প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
আলেম সমাজ এখন বাংলাদেশের মূলধারার শক্তি : এমপি আল আমিন
||
আলেম সমাজ এখন বাংলাদেশের মূলধারার শক্তি, উপেক্ষার সুযোগ নেই: আব্দুল্লাহ আল আমিনরাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আলেম সমাজ বর্তমানে বাংলাদেশের মূলধারার একটি শক্তি। রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের মতামত ও অংশগ্রহণকে আর উপেক্ষা করার সুযোগ নেই।রোববার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সাধারণ আলেম সমাজ আয়োজিত ‘আমারও কিছু বলার আছে’ শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন সাধারণ আলেম সমাজের উদ্যোগের প্রশংসা করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও তাদের ভূমিকা তুলে ধরার উদ্যোগ ইতিহাস রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তিনি বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংকটের সময়ে আলেম সমাজ সাহস, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে তাদের অংশগ্রহণ আন্দোলনকারীদের মনোবল ও উৎসাহ বাড়িয়েছে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনে আলেম সমাজের ভূমিকা থাকলেও আন্দোলন-পরবর্তী সময়ে তাদের মতামত ও রাষ্ট্র সম্পর্কে চিন্তাভাবনাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে।আব্দুল্লাহ আল আমিন বলেন, আলেম সমাজের চিন্তা, আদর্শ ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। ন্যায়, সততা, সুশাসন ও সামাজিক দায়িত্ববোধের মতো বিষয়ে তাদের ভূমিকা জনপরিসরে আরও দৃশ্যমান হওয়া দরকার।তিনি এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, শহীদ মিনারসহ জাতীয় বিভিন্ন প্ল্যাটফর্মে আলেম সমাজকে সক্রিয়ভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান।সংসদ সদস্য বলেন, একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষার্থী, আলেম সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সাধারণ আলেম সমাজের মতো উদ্যোগগুলো জাতীয় সংলাপকে আরও সমৃদ্ধ করবে এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ