প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
বক্তাবলী বাজার ও সেতু নির্মাণ নিয়ে এমপির সঙ্গে বৈঠক
||
বক্তাবলীর বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ও স্থানীয় সমস্যার সমাধান নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সাক্ষাতে বক্তাবলী এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় এমপি আব্দুল্লাহ আল আমিন বক্তাবলীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।সাক্ষাতে বক্তাবলী বাজারের কয়েকজন দোকান মালিকের একটি সমস্যা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য।এ ছাড়া বক্তাবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যনগর থেকে লক্ষ্মীনগর সংযোগ সেতু নির্মাণের বিষয়েও আলোচনা করা হয়। সেতুটির অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে জানানো হয়।স্থানীয়রা জানান, বক্তাবলীর উন্নয়ন ও জনসাধারণের সমস্যা সমাধানে নিয়মিতভাবে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ