প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
তোলারাম কলেজে স'ন্ত্রাসীদের ঠাঁই নাই: যুবদল নেতা শাহেদ
||
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেছেন, দেশের সামাজিক মূল্যবোধ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এমনকি নিজ দলের নেতাকর্মীদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি অপ-রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।শিক্ষকদের উদ্দেশ্যে শাহেদ আহমেদ বলেন, আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। জুলাই আন্দোলনে তারা সামনের সারিতে ছিলেন এবং অনেকে আহত হয়েছেন। তাই ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচলিত নিয়মে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ