প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
তোলারাম কলেজে ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে তদন্তের দাবি নারায়ণগঞ্জ জামায়াতের
||
সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদকের ওপর হামলার অভিযোগ এনে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও তা সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের মাধ্যমে সমাধান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সহনশীলতা প্রয়োজন।মাওলানা আবদুল জব্বার বলেন, রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বাড়লে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে। এ সুযোগে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।তিনি বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।একই সঙ্গে প্রশাসনের প্রতি তোলারাম কলেজের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর। পাশাপাশি সব পক্ষকে রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ