প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
চাপাতলীর গ্যাস বিস্ফোরণে দগ্ধদের পাশে জামায়াত নেতা আবদুল জব্বার
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের চাপাতলি এলাকায় আবাসিক ভবনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হওয়ার ঘটনায় তাদের দেখতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে যান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।শনিবার (৮ আগস্ট) তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত হন।এ সময় পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতাও করেন মাওলানা আবদুল জব্বার। পরে দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দীন আহমাদ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ