প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভা
||
নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম ও কিশোর অপরাধ দমনের পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।নারায়ণগঞ্জ | ৯ আগস্ট ২০২৬
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ