প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
জাকির কন্যার পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও ফল বিতরণ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ২৬ ও ২৭নং লক্ষ্মী নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে রৌপ্য মেডেল ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুলাই) বেলা ১২টায় দেওভোগস্থ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতা জাকির খানের কন্যা সিদরাতুল মুনতাহা ইহন খানের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে রৌপ্য মেডেল তুলে দেওয়ার পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের মাঝে জাকির খানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মৌসুমী ফল বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয় কল্যাণ কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্য ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এ সময় জাকির খানের কন্যা সিদরাতুল মুনতাহা ইহন খান শিক্ষার্থীদের এমন কৃতিত্বের প্রশংসা করে ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের জন্য শুভকামনা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাকির খানের কন্যা সিদরাতুল মুনতাহা ইহন খানের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষকমণ্ডলী ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ