প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
রূপগঞ্জে ৪০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
||
রূপগঞ্জে ৪০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর ২০২৬নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন—মঙ্গলখালী এলাকার মোঃ সাইদুর রহমান (৪৫), ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মোঃ রাজন মিয়া (২৪)।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়। এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মঙ্গলখালী এলাকায় অভিযান চালায়।এ সময় স্থানীয় সাইদুর রহমানের বাড়ির উত্তর পাশের টিনশেড ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ