প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ফতুল্লায় কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বখাটে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ||
ফতুল্লার উত্তর কাশীপুরের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম কিরন আহম্মেদ রাব্বি (২২) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর জেলেপাড়া পুল এলাকার কামরুল হাসান রাজিবের ছেলে।ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, উত্তর কাশীপুর এলাকার বাসিন্দা শাহনাজ আক্তার রিনী বাদী হয়ে মামলা করেন। তার মেয়ে মরিয়মকে ( ছদ্মনাম) কলেজে উত্যক্ত করে আসছিল কিরন।গত ১৭ আগস্ট তারিখ বিকালে কিরন বাসায় পাশে মরিয়মকে একা পেয়ে অশ্লীল প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাকে গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানি করে। এসময় মেয়েটির ওড়না ছিড়ে ফেলা হয়। এ ঘটনার পর মামলা করলে তেজাব নিক্ষেপের হুমকিও দেয় বলে অভিযোগ।শাহনাজ আক্তার রিনি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামী করিনকে গ্রেফতার করে।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ