প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ও এমপি দিপু ভূঁইয়া
||
নারায়ণগঞ্জের বিভিন্ন খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বনারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের বিভিন্ন খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য দিপু ভূঁইয়া।পরিদর্শনকালে জেলার বিভিন্ন খালের বর্তমান অবস্থা, জলাবদ্ধতা নিরসন, খাল পুনঃখনন এবং পানি সম্পদ উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।এ সময় খাল পুনঃখননসহ পানি সম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমের বাস্তবায়ন পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংশ্লিষ্টরা।নারায়ণগঞ্জের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করতে খালগুলো পুনরুদ্ধার ও উন্নয়ন করা প্রয়োজন বলে এ সময় গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ