প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন
||
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, দেড় ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনিনারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশে একটি কেমিক্যাল কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোডাউনে হঠাৎ আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করছে। গোডাউনে মূলত রং ও তারপিনজাতীয় কেমিক্যাল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি আরও জানান, গোডাউন মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কারখানাটির নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।সিদ্ধিরগঞ্জ থানার এএসআই শাহিন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ