প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
মানুষের কথা শুনতে সদর উপজেলা পরিষদে এমপি আব্দুল্লাহ আল আমিন
||
শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়নারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।মঙ্গলবার (১১ আগস্ট) তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। এ সময় এলাকার চলমান সমস্যা, সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় মানুষের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের মতামত ও এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তাদের কথা শোনার পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ