প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবুল কালাম
||
বন্দরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণনারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের বন্দরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।নবীগঞ্জ ইসলামীয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানার সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ