প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
চাষাঢ়ায় যানজট নিরসনে মাঠে টিপু, সঙ্গে পুলিশ ও ব্যবসায়ী নেতারা
||
চাষাঢ়ায় যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের লক্ষ্যে টিপুর সরেজমিন পরিদর্শননারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় যানজট কমাতে ট্রাফিক বিভাগ ও বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে চাষাঢ়া ট্রাফিক চত্বরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।এ সময় চাষাঢ়া এলাকার যানজটের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ট্রাফিক বিভাগ ও বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।পরিদর্শনে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা মনে করেন, যানজট নিরসনে শুধু ট্রাফিক বিভাগের কার্যক্রমই নয়, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সমন্বয়ের মাধ্যমে চাষাঢ়া এলাকার যান চলাচল আরও স্বাভাবিক করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ