প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
এমপি আবদুল্লাহ আল আমিনের নির্দেশনায় বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ
||
বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি-ছাত্রশক্তিনারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানার নেতৃবৃন্দ।বুধবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের নির্দেশনায় বন্দর ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ান বাড়ি এলাকায় গিয়ে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থলের পরিস্থিতি পরিদর্শন করেন।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন নেতৃবৃন্দ।পরিদর্শনে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক সিফাত দেওয়ান এবং জাতীয় ছাত্রশক্তি বন্দর থানার আহ্বায়ক নাইমুর ইসলাম।এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মিডিয়া সম্পাদক রাফিন হাসান, নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সম্পাদক তানজিল ভূঁইয়া শিথিলসহ বন্দর থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ জানান, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ