প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে এএসপি সাদিকুর রহমানকে বিদায় সংবর্ধনা
||
বদলিজনিত কারণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদানের আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জে কর্মরত সহকারী পুলিশ সুপার সাদিকুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ কার্যালয়ে তাঁর বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ইন্টেলিজেন্স) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরী, মেডিক্যাল অফিসার মো. আরিফুল হক, ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হকসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিদায় অনুষ্ঠানে সভাপতিসহ উপস্থিত কর্মকর্তারা এএসপি সাদিকুর রহমানের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জে তাঁর কর্মকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর পেশাগত জীবনের সাফল্য এবং ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন তারা।বিদায়ী সহকারী পুলিশ সুপার সাদিকুর রহমান তাঁর বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। একই সঙ্গে দীর্ঘ কর্মসময়ে সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরে অনুষ্ঠানের সমাপনী পর্বে পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদসহ উপস্থিত কর্মকর্তারা বিদায়ী অতিথি সাদিকুর রহমানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ