প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
বন্দরে যুবলীগ নেতা কাইল্লা আমজাদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বন্দরে বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা কাইল্লা আমজাদকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার ১৪ ই আগষ্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাইল্লা আমজাদ বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ও মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা হিসেবে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরআগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্টান্ডে যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা চালায়। যার নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা অহিদের অন্যতম সহযোগী এই কাইল্লা আমজাদ। অভিযোগ রয়েছে সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশ্যে গুলি ছুঁড়েন কাইল্লা আমজাদ।পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ