প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ জেলা নাজির কামরূল ইসলামের জন্মদিনে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজন
||
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করেছেন জেলা নাজির জনাব কামরূল ইসলাম।জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। এ সময় সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন জেলা নাজির।জন্মদিনের এ আয়োজনে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহকর্মীরা ফুল ও শুভেচ্ছার মাধ্যমে কামরূল ইসলামকে জন্মদিনের অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।পরে তার জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দোয়া করেন। একই সঙ্গে কর্মজীবনে তার আরও সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।সহকর্মীদের এমন আন্তরিকতা ও ভালোবাসায় আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানটি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ