প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও দোয়া
||
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তারাবে বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়াসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ