প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
আলামিন নগর খেলার মাঠ ও পার্ক প্রকল্প পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত
||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন আলামিন নগর এলাকায় বাস্তবায়নাধীন খেলার মাঠ ও পার্ক প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীর জন্য খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি এবং একটি পরিকল্পিত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই আলামিন নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি চলমান কাজের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।জাইকার অর্থায়নে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হওয়ায় প্রকল্পের কাজের মান ও নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।আলামিন নগর খেলার মাঠ ও পার্ক প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের জন্য খেলাধুলা, শরীরচর্চা ও অবসর কাটানোর একটি উন্মুক্ত ও সুন্দর পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে নগর এলাকায় বিনোদন ও উন্মুক্ত স্থান ব্যবহারের সুযোগও বাড়বে।পরিদর্শনের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ