প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারা
||
কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতারানারায়ণগঞ্জ শহরের কালিবাজারে জে এস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।সোমবার (১৭ আগস্ট) মহানগরীর শিল্পকলার বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারে গিয়ে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় আগুনে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন জামায়াত নেতারা।পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তারা। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীদের সৃষ্ট দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন।এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ