প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
সাবেক ইউপি সদস্য রাজা মিয়া মেম্বারের ২০তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
||
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম রাজা মিয়া মেম্বারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ২১ আগস্ট শুক্রবার সকালে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম রাজা মিয়া মেম্বারের তৃতীয় সন্তান মো. সাইদুর রহমান সেন্টু এ আয়োজন করেন।মরহুমের পরিবারে রয়েছেন ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘ দুই দশক পরও বাবার স্মৃতি ও ভালোবাসা পরিবারের সদস্যদের হৃদয়ে অম্লান হয়ে আছে বলে জানান তাঁর সন্তানরা।মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম রাজা মিয়া মেম্বারের রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন, সে জন্য বিশেষ মোনাজাত করা হয়।মরহুমের সন্তান মো. সাইদুর রহমান সেন্টু বলেন,“আমাদের বাবা আজ থেকে ২০ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে এখনও জীবন্ত। বাবার রূহের মাগফিরাতের জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ