প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
কাশীপুরে নতুন মাঠের যাত্রা, শুরু হলো খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
||
কাশীপুরে নতুন মাঠ উদ্বোধন, শুরু হলো খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টস্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মরা খালপাড় এলাকায় নতুন করে প্রস্তুত করা বালুর মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠটির আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়।শুক্রবার আয়োজিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মরা খালপাড় যুব সংঘ ও ভোলাইল নেটওয়ার্ক ফুটবল টিম। খেলাকে কেন্দ্র করে শুরু থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক মাঠের চারপাশে উপস্থিত হয়ে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহিন কাদির।অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই দেখতে স্থানীয় শত শত মানুষ মাঠে ভিড় করেন।স্থানীয়রা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। নিয়মিত খেলাধুলার আয়োজন হলে যুবকদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।উদ্বোধনী খেলা চলাকালে উপস্থিত ছিলেন সমাজসেবক শফি মাদবর, তরুণ রাজনৈতিক কর্মী সোহেল মাহমুদ, শেখ সেলিম ও জয়নাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় তরুণ সমাজসেবক সোহেল আহমেদ।আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বাড়বে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ