প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
‘Create Lasting Impact’ প্রতিপাদ্যে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম ইনস্টলেশন
||
‘Create Lasting Impact’ প্রতিপাদ্যে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম ইনস্টলেশন‘Create Lasting Impact’ প্রতিপাদ্যকে ধারণ করে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে ২০২৬–২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের হাসনাত স্কয়ারের গ্র্যান্ড হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নতুন রোটারি বর্ষে ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান ওমর ফারুক মানিক, পিএইচএফ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আল আমিন আহমেদ সাব্বির, পিএইচএফ। এছাড়া প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পিপি ডা. শফিকুল আহমেদ, পিএইচএফ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসাইন, পিএইচডি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।এ সময় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের চার্টার প্রেসিডেন্ট পিডিজি মো. জামাল উদ্দিন মিয়াহসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রোটারিয়ান, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইনস্টলেশন অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল বিদায়ী নেতৃত্বের কাছ থেকে নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর। দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী রোটারি বর্ষে মানবিক, সামাজিক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এসব সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।নতুন সভাপতি ওমর ফারুক মানিক দায়িত্ব গ্রহণের পর ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ‘Service Above Self’ বা আত্মস্বার্থের ঊর্ধ্বে সেবার আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান।উল্লেখ্য, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ক্লাব আইডি ২৮১৩৩। এটি রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের আওতাধীন একটি সেবামূলক সংগঠন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ