প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
দেশের বাইরে থাকায় এমপি আল আমিনের সাপ্তাহিক কার্যক্রম স্থগিত
||
দেশের বাইরে থাকায় মঙ্গলবার সাপ্তাহিক কার্যক্রমে থাকছেন না এমপি আল আমিননারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দেশের বাইরে অবস্থান করায় আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) নির্ধারিত সাপ্তাহিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।এমপি আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে দেশের বাইরে অবস্থান করায় ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে অনুষ্ঠিতব্য সাপ্তাহিক কার্যক্রমে উপস্থিত থাকবেন না তিনি।তবে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে তিনি নিয়মিতভাবে পরিদর্শন কক্ষে সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিটি এমপি আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক পেজের অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ