প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতার
||
দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর রাজনৈতিক জীবন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ আব্দুল্লাহ।সম্প্রতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানান তিনি। পোস্টে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাজনৈতিক জীবনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।ফেসবুক পোস্টে আহমেদ আব্দুল্লাহ লেখেন, “অনেকদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। মেহেদী হাসান দোলন ভাই এবং ইফতেখার আহমেদ রাজু ভাইয়ের সাথে। রাজনৈতিক জীবনে দুইটা বড় ভাই ছিল, তাদের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, ভুল করে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই। আজ থেকে রাজনৈতিক জীবন থেকে অবসর নিলাম। খোদা হাফেজ।”জানা যায়, আহমেদ আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন এবং ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ রাজুর নেতৃত্বে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি অংশ নিয়েছেন বলে জানা গেছে।তবে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পর হঠাৎ করে তাঁর অবসরের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে। তাঁর পোস্টে রাজনীতি ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকলেও, দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার পর এমন সিদ্ধান্তের কারণে ধারণা করা হচ্ছে, কোনো ধরনের অভিমান বা মানসিক কষ্ট থেকেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।তবে বিষয়টি নিয়ে আহমেদ আব্দুল্লাহ নিজে কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি। ভবিষ্যতে তিনি রাজনীতিতে ফিরবেন কি না, সে বিষয়েও তাঁর পোস্টে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ