প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা
||
আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী। কর্মসূচির সার্বিক প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।সভায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি লং মার্চ সফল করতে কর্মসূচির প্রস্তুতি, অংশগ্রহণ এবং সাংগঠনিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।মাওলানা আবদুল জব্বার বলেন, নির্ধারিত কর্মসূচিকে সফল করতে মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।সভায় লং মার্চ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কর্মসূচিকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ