প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে দুই প্রতিমন্ত্রীকে গণসংহতি আন্দোলনের অভ্যর্থনা
||
নারায়ণগঞ্জের নদ-নদীর দূষণ পরিস্থিতি, সংরক্ষণ কার্যক্রম এবং নৌপথ ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলায় সফরে এসেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার চারপাশের নদ-নদীকে দূষণমুক্ত রাখা, নদীর স্বাভাবিক পরিবেশ সংরক্ষণ এবং নৌপথ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা নারায়ণগঞ্জে আসেন।সফরকালে দুই প্রতিমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।সরকারের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরে ঢাকার আশপাশের নদ-নদীর বর্তমান অবস্থা, দূষণ নিয়ন্ত্রণে চলমান উদ্যোগ এবং নদী রক্ষায় ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। একই সঙ্গে নৌপথ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।নারায়ণগঞ্জ সফরে আগত প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।নদী দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ