প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
গোলাকান্দাইল স্কুল কলেজে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে দীপু ভূঁইয়ার কৃতজ্ঞতা
||
গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া স্কুলকে কলেজে উন্নীত করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দিপু ভূঁইয়া।নিজের ফেসবুক পোস্টে এ কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি দিপু ভূঁইয়া বলেন, গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া স্কুলকে কলেজে উন্নীত করার সিদ্ধান্ত রূপগঞ্জের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে গোলাকান্দাইলসহ পুরো রূপগঞ্জ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।এমপি দিপু ভূঁইয়া আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কলেজে উন্নীত হওয়া শুধু একটি প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়; এর মাধ্যমে একটি এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়। ফলে রূপগঞ্জের শিক্ষার্থীদের নিজ এলাকায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আরও বাড়বে।এ সিদ্ধান্তের জন্য রূপগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকারের এ উদ্যোগ রূপগঞ্জের শিক্ষা অবকাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি দিপু ভূঁইয়া বলেন, গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া স্কুলকে কলেজে উন্নীত করার সিদ্ধান্তে রূপগঞ্জবাসী আনন্দিত ও আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ