প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
ফতুল্লায় বিশেষ অভিযানে ছাত্রলীগের ৯ সদস্য গ্রেপ্তার
||
ফতুল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তারনারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে অভিযুক্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গোপন তথ্যের ভিত্তিতে চাষাঢ়া-সাইনবোর্ড প্রধান সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশের দাবি, গত ২৯ আগস্ট রাতে ফতুল্লা থানার শান্তিধারা ২ নম্বর রোড এলাকায় একটি মসজিদের পাশে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), মো. পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮), নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)।পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তাদের বিরুদ্ধে সংগঠনের কার্যক্রম প্রচার ও পরিচালনার অভিযোগ রয়েছে।পুলিশ আরও জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করছিলেন—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন।ঘটনার পর গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ