প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
শুধু সনদ নয়, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: আবদুল জব্বার
||
একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দিতে হবে: আবদুল জব্বারআগামী প্রজন্মকে শুধু সনদনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।রোববার (৩০ আগস্ট) সকালে ‘তানযীমুল উম্মাহ হিফযুল কুরআন’ শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা আবদুল জব্বার বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে অভিভাবক ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। সন্তানদের শুধু ভালো ফলাফল ও সনদ অর্জনের লক্ষ্যে শিক্ষিত করলেই যথেষ্ট নয়; তাদের নৈতিক চরিত্র ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে।তিনি বলেন, একটি সুন্দর, আদর্শ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের সঙ্গে মানবিকতা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পরীক্ষায় ভালো ফল করা বা সনদ অর্জন নয়।তিনি আরও বলেন, অর্জিত জ্ঞান বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করে একজন দায়িত্বশীল, সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই শিক্ষার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ